বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত করলেন মাওঃ নুর উদ্দিন জঙ্গী

  • আপডেট টাইম শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩
  • ৭৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইকে বাসায় ডেকে এনে কুপিয়ে রক্তাক্ত করেছেন ছোট দুই ভাই মাওঃ নুর উদ্দিন জঙ্গী। আহত বড় ভাই হচ্ছেন-আইয়ুব আলী (৫৫)। তিনি হবিগঞ্জ শহরের অনন্তপুর আবাসিক এলাকার বাসিন্দা। আক্রমনকারী ছোট ভাই হচ্ছেন-মাওলানা নুর উদ্দিন জঙ্গী ও জবরু মিয়া। এরা দুজন শহরের ইনাতাবাদ এলাকার বাসিন্দা।  গতকাল সকাল সাড়ে ৮টার দিকে মাওলানা নুর উদ্দিন জঙ্গীর বাসায় এ ঘটনাটি ঘটেছে।
আহত আইয়ুব আলী জানান-দীর্ঘ দিন ধরে তার ছোট দুই ভাই মাওলানা নুর উদ্দিন জঙ্গী ও জবরু মিয়ার সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে নুর উদ্দিন জঙ্গীর বড় ভাই আইয়ুব আলীকে নিজ বাসায় ডেকে আনেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট দুই ভাই মিলে বড় ভাই আইয়ুব আলীর উপর হামলা চালায়। এ সময় তারা আইয়ুব আলীকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com