বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ২ মাদক কারবারিসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- পৌর এলাকার রাজনগর গ্রামের রুস্তম আলীর ছেলে আলী আজগর (২৮), আমড়াখাইর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোঃ সমসু মিয়া (৫২), বরকতপুর গ্রামের সিরাজুল হকের ছেলে কোহিনুর মিয়া (৪৫)।
পুলিশ জানায়- রবিবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের নিম্বর টাওয়ারের সামনে অভিযান চালিয়ে আলী আজগর (২৮) কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অন্যদিকে বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে আমড়াখাইর ভূমিহীন পাড়া এলাকায় অভিযান চালিয়ে সমসু মিয়া (৫২) কে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে নবীগঞ্জ থানার নন এফআইআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কোহিনুর মিয়া (৪৫)কে বরকতপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com