বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদর হাসপাতালের সামনের রাস্তায় অবৈধ দোকানপাট সড়িয়ে গাছের টব বসিয়ে দিলো হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ২২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সৌন্দর্য্য বর্ধন করতে ফুটপাত অবমুক্ত করে গাছের টব বসিয়ে দিয়েছ হবিগঞ্জ পৌরসভা। এ কাজটি সোমবার সম্পন্ন করা হয়েছে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের সামনের রাস্তায়। গতকাল সকালে মেয়র আতাউর রহমান সেলিমের উদ্যোগে চলমান উচ্ছেদ অভিযানে পৌরসভার টিম হাসপাতাল সড়কে পৌছায়। হাসপাতালের সামনের রাস্তার দুদিকে অসংখ্য ভাসমান দোকানপাট ছিল। উচ্ছেদ অভিযানে এ সকল দোকানপাট অপসারিত হয়। এ সময় পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী রাস্তার অবমুক্ত করা ফুটপাতে বেশকিছু মিনি টগর গাছের ড্রাম বসিয়ে দেন। এতে করে বদলে যায় ওই রাস্তার চিত্র। পৌরনির্বাহী কর্মকর্তা বলেন শহরের সৌন্দর্য্য বর্ধনের যে কর্মসূচী হবিগঞ্জ পৌরসভা চালিয়ে যাচ্ছে এটি তারই একটি অংশ। উপস্থিত এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com