বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে মহিলার টাকা ছিনতাই ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন রাসনা বেগম নামে জনৈক এক মহিলা। সে উপজেলার পানিউমদা গ্রামের বাসিন্দা। এ সময় স্থানীয় জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রাসনা বেগম বেগম স্থানীয় পূবালী ব্যাংক থেকে ৩ লক্ষ ১০ হাজার টাকা উত্তোলন করে পিত্রালয় ইমামবাঐ গ্রামে রওনা হন। তিনি ইমামবাঐ গ্রামের নিকটবর্তী স্থানে গিয়ে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা গুলো নিয়ে যায়। এ সময় রাসনা বেগমের চিৎকারে গ্রাম থেকে ও আশপাশের লোকজন ঘটনা স্থলে ছুটে এসে ১ ছিনতাইকারীকে তাৎক্ষণিক ভাবে আটক করেন। অপর ২ জন ছিনতাইকারীকে দেবপাড়া (বাঁশডর) এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হল- সিলেটের কুতুয়ালি থানার মৃত চুনু মিয়ার পুত্র ইমতিয়াজ মিয়া (৩৫), সিলেট শাহপরান থানার মৃত আব্দুল মতিনের পুত্র সামছুল ইসলাম (৪০) ও হবিগঞ্জ সদরের উচাইল গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র আক্তার হোসেন (৪৪)।
খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই জামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৩ ছিনতাইকারী কে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহিত ১ টি মোটরসাইকেল, ২টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, ছিনকারীদের কাছ থেকে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com