বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে পুকুর থেকে ১ নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে আদুরী (৫২) নামের চা বাগানের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৭ জানুয়ারি পুকুরে লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী মাধবপুর থানা পুলিশকে খবর দিলে ওই দিন দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। আদুরী উপজেলার সুরমা চাবাগানের মনোরঞ্জন ব্যাক্তির মেয়ে। আদুরীর ভাই অনদা ব্যক্তি জানান, গত ১২ জানুয়ারি সকাল ৮টার দিকে আদুরি কাজের সন্ধ্যনে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে ভাই অনদা থানায় একটি জিডি করেন। নিখোঁজের ৫দিন পর আদুরির মরদেহ বেজুড়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্তে আতিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com