বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ॥ অর্ধ কোটি টাকার মাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে উবাহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার রাত অনুমান ৩ টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত পাক ঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর মুড়ারবন্দে শিপাহশালার সৈয়দ নাসির (র) বাৎসরিক ওরশ অনুষ্ঠানে ছিলেন। চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী জানান, ডাকাতরা প্রায় ৩০ ভড়ি স্বর্ণালংকার, ১০/১২ টি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে গতকাল সোমবার সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আকতারুজ্জাম ও চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হিল্লোল রায় ঘটনার সত্য স্বীকার করে বলেন, দ্রুত লুন্টিত মালামাল ও ডাকাতদের গ্রেপ্তার করা হবে। চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com