শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৪’র উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ফুটবল কমিটি কর্তৃক ৫ম বারের মতো প্রিমিয়ার ফুটবল লীগ-২০২৪ এর শুভ উদ্বোধন করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। গতকাল শনিবার বেলা সাড়ে টায় নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক পৌরসভার প্যানেল মেয়র সাংবাদিক এটিএম সালাম, সাবেক মেম্বার রফিক মিয়া, সাবেক কাউন্সিলর সুন্দর আলী, মিজানুর রহমান, কৃতি ফুটবলার আব্দুল আলীম, এসআই বিজয় দেবনাথ, জাতীয় ফুটবলার আকাশ, পাবেল আহমদ, মুরাদ, আমজদ, জিলা প্রমূখ। খেলা পরিচালনা করেন মোঃ ফুরুক মিয়া। খেলায় ধারাভাষ্যকার ছিলেন, মোঃ আলী হোসেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন ন্যাশনাল স্পোটিং ক্লাব বনাম কাউছার এফসি। খেলার প্রথমার্ধে কাউছার এফসি ১ খোলে ন্যাশনাল স্পোটিং ক্লাবকে হারিয়ে এগিয়ে যান। উক্ত প্রিমিয়ার লীগে ৬টি দল অংশ গ্রহন করবে। উদ্বাধনী খেলায় দর্শকদের উপচে পড়া ভীড় ছিল লক্ষ্যনীয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com