মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের ২নং পুলে নার্সের বাসায় দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল তেঘরিয়া এলাকার নার্সের বাসায় দিনে দুপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এমন ঘটনায় আতংক দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। চোরের দল তালা ভেঙ্গে ওই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন ঝুমার বাসায় প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙ্গে ১৫ ভরি স্বর্ণ, নগদ ১ হাজার টাকা, মোবাইল ফোন, হেলমেটসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবর পেয়ে তিনি বাসায় গিয়ে এ অবস্থা দেখতে পান। এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে সাধারণ মানুষ জানিয়েছেন, শীত আসার সাথে সাথে শহরে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তবে পুলিশের টহল নিয়মিত না থাকায় শহরের আশেপাশে চুরি বাড়ছে। গত কয়েকদিন আগে শহরের কয়েকটি দোকানেও চুরি হয়েছে। মাঝে মাঝে পুলিশ দুই একজন ছিচকে চোরকে ধরলেও মূলহোতারা ধরাছোয়ার বাইরে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com