বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দিনদুপুরে বৃদ্ধ চা শ্রমিককে গলা কেটে হত্যা

  • আপডেট টাইম রবিবার, ৩১ আগস্ট, ২০১৪
  • ৮০৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দিনদুপুরে বৃদ্ধ চা শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১টার দিকে ওই উপজেলার মধুপুর চা বাগানের বাজার লাইন এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার মধুপুর চা বাগানের বাজার লাইন এলাকার মৃত রামপ্রসাদ রবিদাস-এর পুত্র রামধনী রবিদাস (৮০) এক সময় মধুপুর চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করতে। বৃদ্ধ এ চা শ্রমিক বর্তমানে তার বড় ছেলে ড্রাইভার বাবুল রবিদাস-এর সাথে বসবাস করেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে গালা কাটা অবস্থায় রামধনী রবিদাসের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে হবিগঞ্জের এডিশনাল এস.পি শহীদুল ইসলাম ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মুক্তাদির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
নিহতের পুত্র ড্রাইভার বাবুল রবিদাস সাংবাদিকদের জানান, তার স্ত্রী শিলা রবিদাস সকালে স্থানীয় করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান সন্তানের উপবৃত্তির টাকা আনতে। তিনি নিজে পৌণে ১১টার সময় পিতা রামধনী রবিদাসকে রেখে পার্শ্ববর্তী লালটিলা বাজারে যান। ১১টার দিকে তিনি খবর পান তার পিতার গলা কাটা লাশ পড়ে আছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মুক্তাদির হোসেন বলেন, প্রাক্তন চা শ্রমিক রামধনী রবিদাস-এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, এটি হত্যাকান্ড। এ ব্যাপারে স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com