বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নিজের ছাপানো লিফলেটে বঙ্গবন্ধুর ছবি দেননি দাবি ব্যারিস্টার সুমনের

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিজের ছাপানো লিফলেট বা পোস্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেননি বা জয় বাংলা জয় বঙ্গবন্ধুও লেখেননি বলে দাবি করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গতকাল মঙ্গলবার এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কারণ দর্শানোর আদেশের জবাবে তিনি এ দাবি করেন। দুপুরে অনেকটা নিরবে তিনি ব্যক্তিগত সহকারির মাধ্যমে লিখিত জবাব পাঠান। এতে তিনি উল্লেখ করেন, তার জনপ্রিয়তায় ঈর্শন্বিত হয়ে নৌকার প্রার্থী ও সমর্থকরা তার বিরুদ্ধে এসব দিয়ে লিফলেট ছাপিয়ে অপপ্রচার করে থাকতে পারেন। এছাড়া তার অনেক আত্মীয় স্বজন ও শুভাকাংখিও লিফলেট, পোস্টার, ব্যানার ছাপিয়ে বিলি করছেন। কে বা কারা এসব করেছেন তা তার জানা নেই বলে তিনি কারণ দর্শানোর জবাবে উল্লেখ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির প্রধান ও হবিগঞ্জের সিনিয়র সহকারি জজ সবুজ পালের পেশকার শরিফ খন্দকার রুবেল। তিনি জানান, মঙ্গলবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ব্যক্তিগত সহকারি রুহেল মিয়ার মাধ্যমে লিখিত জবাবটি প্রেরণ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com