সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের নৌকার প্রার্থী রুয়েলকে মক্রমপুরবাসীর পূর্ণ সমর্থন

  • আপডেট টাইম শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) প্রতিককে পূর্ণ সমর্থন জানিয়েছেন মক্রমপুর ইউনিয়নবাসী। গতকাল মক্রমপুরে নৌকার সমর্থনে আয়োজিত সভায় এ সমর্থন জানানো হয়। নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল। এ সময় বক্তারা বলেন-জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ও ভালো মানুষকে বুঝে শুনে মনোনয়ন দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে নির্বাচিত করুণ। নৌকা ছাড়াও উন্নয়নের কোন বিকল্প নেই। বক্তারা আরো বলেন-যারা জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন তাদেরকে ব্যালটের মাধ্যমে দাঁত ভাঙ্গা জবান দিতে হবে। সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন-জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনার এক প্রতিনিধি হিসেবে আমি আপনাদের মূলবান ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করছি। মক্রমপুর ইউনিয়নবাসী বিগত নির্বাচনগুলোতেও নৌকাকে বিজয়ী করেছেন। আশা করি এবার তারা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করবেন। আর নৌকাকে বিজয়ী করলে আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও আমার মরহুম বাবার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী, আওয়ামীলীগ নেতা টিপু চৌধুরী, শেখ নূরুল আমিনসহ এলাকার মুরুব্বীয়ান ও আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল গতকাল মক্রমপুর ইউনিয়নসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com