সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নির্বাচনী প্রচারণায় এমপি আবু জাহির ॥ আলোর পথে এগিয়ে যেতে নৌকা প্রতীকে ভোট দিন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সার্বিক উন্নয়ন নিশ্চিতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আবার নৌকা প্রতীকে ভোট দিতে জানিয়েছেন এমপি আবু জাহির। সংসদ সদস্য বলেন, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনেও আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিন। এ সময় এমপি আবু জাহির জনগণের ওয়াদা চাইলে জনতা দুই হাত তুলে উচ্চকণ্ঠে সমর্থন ব্যক্ত করেন।
গতকাল বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ যখন মতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়েপরে ভালো থাকে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়।
১৫ বছরে হবিগঞ্জ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এমপি আবু জাহির বলেন, আজকে হবিগঞ্জ সারাদেশে মর্যাদা পেয়েছে। আলোকিত হয়েছে। এই আলোর পথে আরও এগিয়ে যেতে নৌকায় ভোট দিন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহমেদ সভাটির সঞ্চালনা করেন।
আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ-সভাপতি শফিকুজ্জামান হিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, আওয়াম লীগের কেন্দ্রীয় আইন উপ কমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল প্রমুখ।
সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে মিছিল সহকারে ব্যানার ফেস্টুন ও নৌকা প্রতীক নিয়ে গোপায়ার বড়ইউড়ি মাঠে জড়ো হতে থাকেন লোকজন। বিকেলে সেখানে দেখা যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরোপুরি আমেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com