বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রেস কনফারেন্সে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ॥ জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার মদ উদ্ধার ॥ গ্রেফতার ১১

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশ ২৪ ঘণ্টায় সাড়াশি অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা, ১৪৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। সেই সাথে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়। মামলা দেয়া হয়েছে ৮টি। গতকাল রবিবার বিকেল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার জানান, গত শনিবার ভোর পৌনে ৭টায় চুনারুঘাট উপজেলার চা বাগানে অভিযান চালায় ডিবি পুলিশ। এতে ৪৮ কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে এক পলাতক আসামিকেও গ্রেফতার করে ডিবি। একইদিন মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে ৩ জুয়াড়িকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়াও চুনারুঘাট থানার অভিযানে আহমদাবাদ ইউনিয়নের চা বাগান এলাকা থেকে গত শনিবার দিবাগত রাত পৌনে ১০টায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে চুনারুঘাট শহরের হাতুন্ডা এলাকা থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। অপরদিকে বানিয়াচং থানার অভিযানে ৯ কেজি গাঁজা, ৯পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। লাখাই থানার অভিযানে ২০ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়। আজমিরীগঞ্জে ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন- গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এরকম অভিযান চলমান থাকবে। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও জুয়াড়ি যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। প্রেসকনফারেন্সে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com