বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-১ আসনে যৌথ নির্বাচনী সভা ॥ লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে একাট্টা জাপা-আ.লীগ

  • আপডেট টাইম রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ॥ হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর সমর্থনে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ শহরে হাজারি কমিউনিটি সেন্টারে লাঙ্গল প্রতীকের সমর্থনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গতি গোবিন্দ দাশ ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমরান আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। স্বাগত বক্তব্য রাখেন- জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য শাহ আবুল খয়ের, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, আওয়ামী লীগ নেত্রী ডা. নাজরা চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সস্পাদক একেএম মাঈন উদ্দিন চৌধুরী সুমন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সাইফুল জাহান চৌধুরী, ব্যাস্টিার ইফাত জামিল, যুুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তুহিন, আব্দুল হাই, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গুল মোহাম্মদ কাজল, লোকমান খান, ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপু প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন- সিলেট বিভাগের মধ্যে একমাত্র আসন হিসেবে হবিগঞ্জ-১ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর স্বাক্ষরে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে সমর্থন দেয়া হয়েছে জাতীয় পার্টির মুনিম চৌধুরী বাবুকে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ আসনে লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল এটাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ-জাতীয় পার্টির সবাইকে একাট্টা হয়ে লাঙ্গলের বিজয় সু-নিশ্চিত করতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com