বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় এমপি আবু জাহির ॥ সর্বত্র ভোটের আমেজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ সভাপতি এবং চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু জাহির নৌকা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন। গতকাল হবিগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে তিনি নৌকা প্রতীক সংবলিত লিফলেট বিলি করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন। এর আগে এমপি আবু জাহির হবিগঞ্জ পৌর টাউন হলে সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্বাচিত স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সদর উপজেলার লোকড়া ও লাখাই উপজেলার করাব ইউনিয়নসহ বিভিন্ন স্থানে প্রচারণায় যান। যোগ দিয়েছেন কয়েকটি দলীয় নির্বাচনী সভায়ও। এদিকে, এমপি আবু জাহির এর প্রতিটি নির্বাচনী সভায় হাজারো জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাঁর নৌকা প্রতীক নিয়ে প্রচারণা শুরুর পর হবিগঞ্জে নির্বাচনী আমেজ রীতিমত জমে উঠেছে।
এদিকে, এমপি আবু জাহির এর নির্বাচনী প্রচারণায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নিয়েছেন। প্রচারণায় এমপি আবু জাহির বিগত তিনবার হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এই ধারা অব্যাহত রাখার স্বার্থে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পৃথক জনসভায় উপস্থিত লোকজন তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে হাত তুলে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com