বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডাঃ মুশফিক চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, ইসলামিক ফ্রন্ট প্রার্থী মনিরুল ইসলাম চৌধুরী ও জাকের পার্টির প্রার্থী ইয়াছমিন আক্তার মুন্নি, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি প্রার্থী মোঃ ছাদিকুর মিয়া তালুকদার এবং হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে জাকের পার্টির প্রার্থী সৈয়দ আবুল খায়ের। এর মাঝে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে প্রত্যাহার করা হয়। বাকিদের মনোনয়নপত্র জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ। তিনি বলেন, শেষ দিনে ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com