সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হবিগঞ্জে প্রতি কেজি পিঁয়াজের মূল্য ১২৫ টাকা নির্ধারণ

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলায় পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি নিয়ে সংবাদ প্রকাশ হলে জেলা প্রশাসকের পক্ষ থেকে মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সেই সাথে ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কসহ জরিমানা করা হয়েছে।
গতকাল রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে পেয়াজের মূল্য এবং ওজন নির্ধারন করে দেওয়া হয়। এ সময় নি¤œবর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয় : পাইকারি এলসি পিঁয়াজের মূল্য কেজি প্রতি ১২০ টাকা, খুচরা এলসি পিঁয়াজের মূল্য কেজি প্রতি ১২৫ টাকা, পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা বিক্রেতারা ১ বা ২ বস্তার বেশি পেয়াজ একসাথে ক্রয় করতে পারবেন না, ক্রেতাগণ খুচরা বিক্রেতার নিকট হতে এক সাথে ১ কেজির বেশি পেঁয়াজ ক্রয় করতে পারবেন না। কোথাও এর ব্যত্যয় হলে নি¤েœাক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। মো: আশাদুল হক, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ, ফোন: ০১৭৩৭-১৪৩৩৮০, দেবানন্দ সিনহা, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তর, হবিগঞ্জ, ফোন : ০১৬৭২-২৬৩৪৬৩, এন এম রেজাউল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা, হবিগঞ্জ, ফোন : ০১৭২৬-৮৪২৫১৭। সভায় ব্যকস সভাপতিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকালই প্রশাসন শায়েস্তানগর ও চাষিবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। এ সময় অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে শায়েস্তানগরের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয়। যদি কেউ উল্লেখিত মূল্যের অতিরিক্ত টাকা আদায় করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল এ নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com