মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

সিলেট বিমানবন্দরে সোনা জব্দের ঘটনায় হবিগঞ্জের ২ ব্যক্তিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় বানিয়াচংয়ের ২ ব্যক্তিসহ আটক ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলাটি করেছেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মর্তুজা আলী। পরে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে আটক ৪ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বানিয়াচং উপজেলার সিকন্দরপুরের আক্তারুজ্জামান, হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মিসফাহ মিয়া। অন্য জন হলেন হাবিবুর রহমান ও শানু মিয়া। প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাই থেকে আসা বিজি ২৪৮ বিমানের সিট ও ওয়াশরুমের ভেতরে কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই যৌথ অভিযান চালিয়ে ৩৪ কোটি টাকা মূল্যের ২৮০ টি সোনার বার ও ৬টি সোনার ডিম উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে। রাতে কাস্টমস বাদী হয়ে মামলা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com