সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাট উপজেলার উবাহাটায় ডিপো থেকে তেল চুরির চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা উবাহাটা ইউনিয়নে পাইপ লাইনের পাইপ ফুটো করে তেল চুরি চেষ্টার পর টের পায় ডিপো কর্তৃপক্ষ। এ ঘটনা ঘটে গত শুক্রবার (১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার উবাহাটা ইউনিয়নে শিমুলতলা এলাকায় দিঘিরপার ব্রীজের পাশে ছড়ার মধ্যে পাইপ লাইন পাইপ ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালালে সিগনাল পায় ডিপো কর্তৃপক্ষ। ডিপো কর্তৃপক্ষ জানায়, এ পাইপ লাইনে অত্যাধুনিক সিগন্যাল বসানো আছে। পাইপ থেকে কোনো স্থানে পাইপ ফুটো করে তেল বের হলেই সঙ্গে সঙ্গে ডিপো কর্তৃপক্ষ সিগন্যাল পেয়ে যায়। গভীর রাতে উবাহাটা ইউনিয়নের শিমুলতালা পাইপ লাইন ফুটো করে তেল বের করার চেষ্টা চালালে ডিপো লোকজন ঘটনাস্থলে এলে চোর চক্র টের পেয়ে পালিয়ে যায়। বিশেষ কায়দায় পাইপটি ফুটো করে তেল চুরি করার চেষ্টা চালানো হয়। সেখানে ডিপো লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন তেলের পাইপ দিয়ে তেল ভেসে পড়ছে এবং তেলের গন্ধ ছড়িয়ে পড়েছে আশপাশে। কতটুকু তেল চুরি হয়েছে সঠিকভাবে বলতে পারছে না ডিপো কর্তৃপক্ষ। ডিপো কর্তৃপক্ষ গত শনিবার পাইপ ফুটো করা স্থান বন্ধ করে ঢালাই করে রাখে।
তারা আরও জানান, তেলের পাইপ দেখার জন্য বিভিন্ন স্থানে এরিয়া নিয়ে বিশ্বাসী লোক (সম্মানী ভাতা ভুক্ত) সুপার ভাইজার ও পাহারাদার রাখা হয়েছে। এ ব্যাপারে চোর ধরা না পরায় কোনো মামলা করেনি ডিপো কর্তৃপক্ষ। তবে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই চক্রটি অভিনব কায়দায় তেল চুরি করে পাচার করছে। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com