সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সহকারী অধ্যাপক গৌতম সরকার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক পুরস্কারে ভূষিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকারকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত রবিবার শিক্ষা সপ্তাহÑ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গৌতম সরকারকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক পুরস্কৃত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
শচীন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম সরকার বিগত ১৪ নভেম্বর, ২০০২ খ্রি. যোগদান করে অদ্যাবধি সুনামের সাথে প্রতিষ্ঠানের অধ্যাপনা পেশায় নিযুক্ত আছেন। তিনি এখানে যোগদান করার পূর্বে মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর উপজেলায় অবস্থিত নুরুল আমিন কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য যে, তিনি ঢাকা বিশ্বদ্যিলয়ের বাংলা বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি এবং পরে একই বিভাগ থেকে এম. ফিল ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি অধ্যাপনা পেশাকে চরম উৎকর্ষ দানে নিজেকে ব্যাপৃত রেখেছেন এবং এই পেশাকে পুনরায় যথার্থ মর্যাদায় ভূষিত করতে চান। শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির সকল শাখায় তার রয়েছে অবাধ বিচরণ। তিনি লক্ষ্য অর্জনে দয়াময় স্রষ্টার কাছে নিয়মিত প্রার্থনা জানান আর সেই সাথে সকলের শুভাশীর্বাদ কামরা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com