বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুণই গ্রামে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। জানা যায়, গুণই গ্রামের সাবেক ইউপি সদস্য কালা মিয়া নুরুল ইসলামের সাথে বর্তমান ইউপি সদস্য জমির আলীর মাঝে মদনমুরতের একটি জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল উভয়পক্ষ জলমহালের বাঁধ কেটে মাছ ধরতে যায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে খাগাউড়া ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম, মেম্বার জমির আলী, মেম্বার কালা মিয়া, লিলু মিয়া, আলাল মিয়া, রাসেল মিয়া, আশিকুর রহমান, রুহুল আমিন, সাদিকুর রহমান, মুজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সুবিন্দ্র সূত্রধর, আব্দুল কাদির, সিরাজুল ইসলাম, শচীন্দ্র সূত্রধর, তরিকত উল্লা, রুবেল মিয়া, বজলু মিয়া, সাইফুল ইসলাম, শাওন, ইব্রাহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া টেটাবিদ্ধ অবস্থায় আব্দুল আওয়ালকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com