বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে একটি চোরাই গরুসহ ২ চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চোরাই গরুসহ ২ চোর আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণধন সরকারের নেতৃত্ব্ েএকদল পুলিশ শহরের মোহনপুর বাইপাস এলাকার ইয়ামাহা শোরুমের সামনে অভিযান চালিয়ে চোরাই গরুসহ তাদের আটক করে। আটককৃতরা হল, বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের মৃত ছাবু মিয়ার পুত্র আলকাছ মিয়া ওরফে কালা মিয়া (৪০) ও চুনারুঘাট উপজেলার গোছাপাড়া গ্রামের বর্তমানে বড় বহুলার বাসিন্দা বাবুল মিয়ার পুত্র রাজু মিয়া (২০)। পুলিশ জানায়, বহুলা গ্রামের মৃত জহুর আলীর পুত্র ফজলুল হকের একটি গরু চুরি হয়। বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষনিক অভিযান চালিয়ে গরু উদ্ধারসহ চোর আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com