বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ চেম্বারের সাথে ৩ স্কটিশ এমপির মতবিনিময় ॥ দুই দেশের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্দন সৃষ্টির প্রত্যয়

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্কটিশ পার্লামেন্টের তিনজন এমপি র সাথে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের স্কাই কিং রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই মতবিনিময় সভায় উভয় দেশের ব্যবসায়ীদের মাঝে সেতুবন্দন সৃষ্টির প্রত্যয় ব্যাক্ত করেন স্বটিশ এমপি ও শ্যাডো মন্ত্রী ফয়সল চৌধুরী এমবিই, মাইলস্ ব্রীগস ও এভিলিন টুইড। হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু হেনা মোস্তফা কামালের পরিচালনায় মতবিনিময় অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল।
উপস্থিত ছিলেন, চেম্বার পরিচালক মোঃ আব্দুর রহমান, মোঃ হাবিব খান, শংখ শুভ্র রায়, মশিউর রহমান শামীম, জহিরুল ইসলাম, শফিকুজ্জামান হিরাজ, মোঃ আব্দুল কদ্দুস, জাকারিয়া চৌধুরী, শেখ আনিসুজ্জামান, সোহেল রানা তালুকদার, সৈয়দ নজরুল হাসান, বিনয় ভৌমিক, মোঃ সাইদুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী শফিকুল বারী আওয়াল, সুখলাল সূত্রধর, বাদল রায়, অলক দত্ত বাবু, সাংবাদিক শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, উজ্জ্বল দেব রায় ও সাব্বির আহমেদ রনি। চেম্বার নেতৃবৃন্দ তিন বৃটিশ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com