বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুরে তেলবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের লস্করপুরের অদুরে রাউতপুরের নিকট তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর সারাদেশের সাথে সিলেটের রেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে একটি মালগাড়ি সিলেটে যাওয়ার পথে লস্করপুর ব্রীজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সাথে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে। তিনি জানান উদ্ধারকারী ট্রেন আসলে উদ্ধার কাজ শুরু করা হবে। রেলওয়ের একটি সূত্র জানায়, বাহুবলের বিভিন্ন স্থানে রেল লাইন থেকে স্লিপারের নিরাপত্তা কিপ চুরি হওয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণ হতে পারে। সম্প্রতি রেলপথ থেকে চুরি হওয়া স্লিপারের নিরাপত্তা কিপসহ একজনকে স্থানীয় লোকজন আটক করেছিল। ওই ঘটনায় শায়েস্তাগঞ্জ জংশনের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বাদী হয়ে মামলা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এর কোনো রহস্য উদঘাটন হয়নি। এমন আরও অনেক লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com