বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ওসির নামে চাঁদা দাবি ॥ সতর্ক করে ফেসবুকে পোস্ট

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয়ে সাধারণ মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। কতিপয় অসাধু চক্র এই কাজ করছে বলে দাবি করেছে পুলিশ। এ বিষয়ে সতর্ক করে গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকালের দিকে “ওসি বাহুবল” ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়।
সেখানে ওসি মোঃ মশিউর রহমান বলেন, প্রিয় বাহুবলবাসী, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমার নাম ব্যবহার করে (মোবাইল নং ০১৩০২২৫৮৪৭৫) এর অজ্ঞাতনামা ব্যক্তি বাহুবল মডেল থানা এলাকা সহ অন্যান্য এলাকার সম্মানিত জনসাধারণকে ফোন করে অফিসার ইনচার্জ পরিচয় দিয়ে টাকা পয়সা দাবি করতেছে। উক্ত (০১৩০২২৫৮৪৭৫) নম্বরের অজ্ঞাতনামা ব্যক্তি প্রতারণা এবং আমার সম্মানহানী করার জন্য এহেন কার্যকলাপ করতেছে। আমার নাম পরিচয় ব্যবহার করে যদি কোন ব্যক্তি আপনাদের নিকট টাকা পয়সা দাবি করলে কোন টাকা পয়সা প্রদান না করার জন্য অনুরোধ করা হল এবং বিষয়টি আমাকে অথবা বাহুবল মডেল থানার ডিউটি অফিসার (০১৩২০১১৮৮৬২) নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। উক্ত বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com