বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ২ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজ ও এইচবিবি প্রকল্পের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে প্রায় ২ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনটি ব্রীজ ও এইচবিবি প্রকল্পের একটি রাস্তার ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এসব উন্নয়ন মূলককাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ উপলক্ষে পৃথক পৃথক স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মহালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মানিক সরকার, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চেয়ারম্যান আব্দাদুর রহমান আব্দাল, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমূখ। উল্লেখ, প্রায় ৮৫ লক্ষ টাকার দেওরগাছ ইউপির চন্ডিছড়া চা বাগানের নাজঘর পাকা হতে জয়নাথ মুন্ডার বাড়ির পর্যন্ত ১ কি.মি. এইচবিবি রাস্তা, ৪৪ লক্ষ টাকার মিরাশী ইউনিয়নের পড়াঝার প্রাইমারি স্কুলের নিকট হরিপুরের খালের উপর সেতু নির্মাণ, ৪৪ লক্ষ টাকার রানীগাঁও ইউপির পারকুল হতে নাছিবাদ যাওয়ার রাস্তার টেকিয়ার খালের উপর সেতুর এবং ৪৪ লক্ষ টাকার সাটিয়াজুরী দাড়াগাও চা-বাগানের পাকালাইনের জগন্নাথ মন্দির হতে দুর্গা মন্দির যাওয়ার রাস্তায় লাউছড়া খালের উপর সেতুর নির্মাণসহ মোট ১ কোটি ৩২ লাখ টাকার ৩টি সেতু এবং ১ টি এইচবিবি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com