সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ফুফু খুনের ঘটনায় পুরুষশুন্য গ্রাম ॥ গ্রেফতার-১

  • আপডেট টাইম বুধবার, ২৭ আগস্ট, ২০১৪
  • ১১২৯ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরের শিবজয়নগর গ্রামে জমি নিয়ে ফুফু-ভাইপো’র বিরোধের জের ধরে সংঘর্ষের ফুফু দুবরাজ বেগম নিহতের ঘটনায় পুরো গ্রাম পুরুষশুণ্য হয়ে পড়েছে। গ্রেফতার এড়াতে গ্রামের অধিকাংশ নারী পুরুষ গা ঢাকা দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাফফর আহম্মেদ গতকাল মঙ্গলবার দুুপুরে শিবজয়নগরে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী ফুল মিয়ার ছেলে মাহফুজকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় নিহত দুরবাজের ভাইপো রাশেদ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। খুনের ঘটনার পর থেকে গ্রামের অনেকেই গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, এ খুনের ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com