শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হায়াতুন-নবী

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হবিগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ হায়াতুন-নবী যোগদান করেছেন। গতকাল ১১ নভেম্বর তিনি হবিগঞ্জ কার্যালয়ে এসে যোগদান করেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন পিবিআইয়ের কর্মকর্তাগন। মোঃ হায়াতুন-নবী ২৮ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলাসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন। নবাগত পুলিশ সুপার পিবিআই হবিগঞ্জ জেলা সেবা প্রত্যাশীদের সেবা প্রদানে বদ্ধপরিকর। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য, পিবিআইয়ের নবনিযুক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী ইতিপূর্বে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com