বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নাশকতার অভিযোগে ৪০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা ॥ ছাত্রদলের ২ কর্মী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে নাশকতার পরিকল্পনাকালে পুলিশ ৪টি পেট্রোল বোমা উদ্ধার করেছে। এ সময় পুলিশ মঈনুল ইসলাম ও রিপন মিয়া নামে দুই ছাত্রদল এবং যুবদল কর্মীকে আটক করেছে। পুলিশ সুত্রে জানাযায়, বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী অবরোধ চলাকালীন নবীগঞ্জ থানা এলাকায় এবং নবীগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ ডিউটি করাকালে গত বুধবার রাত ১০ টার দিকে গোপন সুত্রে খবর পান ঢাকা-সিলেট মহাসড়কের মিনাজপুর রাস্তায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করছে। মহাসড়কে ডিউটিরত অবস্থায় অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পৌছলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ধাওয়া করে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঈনুল ইসলাম (৩৪) এবং যুবদল কর্মী রিপন মিয়া (৩০)কে আটক করে। ধৃত মঈনুল ইসলাম শহরের ওসমানী রোডস্থ আব্দুল ওয়াদুদের ছেলে এবং রিপন এনাতাবাদ গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার মামলা নং-০৪, তারিখ-০৯/১১/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/১১৪/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। মামলায় ১৫ জনে নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com