বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে একই নাম্বার প্লেইটে ৪টি টমটম চলাচলের কারণে এক্সকেভেটর দিয়ে সবকটিকে গুড়িয়ে দিয়েছে পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় একই নাম্বার প্লেইটে ৪ টি টমটম চালানোর কারনে এক্সকেভেটর দিয়ে সবকটিকে গুড়িয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপরে পৌরসভার মাঠে মেয়র আতাউর রহমান সেলিমের উপস্থিতিকে ওই ৪টি টমটমকে এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সম্প্রতি হবিগঞ্জ পৌরসভার অভিযানে ধরা পড়ে বহুলা গ্রামের জনৈক ফরিদ মিয়া একই নাম্বার প্লেইটে শহরে ৪ টি টমটম পরিচালনা করছেন। পৌরসভার টিম ওই ৪ টি টমটমকে জব্দ করে।
গতকাল মঙ্গলবার পৌরসভার মাঠে মেয়রের উপস্থিতিতে এক্সকেভেটরের মাধ্যমে সবকটি টমটমকে গুড়িয়ে দেয়া হয়। এ সময় মেয়র আতাউর রহমান সেলিম ‘বলেন যানজটের কারনে মানুষের ভোগান্তি লাঘব করার জন্য আমরা দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অথচ আইন অমান্য করে কেউ কেউ আমাদের প্রচেষ্টাকে বাধাঁগ্রস্থ করছেন। আমরা ৪টি গাড়ী ধ্বংস করে অন্যদেরকে একটি বার্তা দিতে চেয়েছি যাতে কেউ আইন অমান্য না করে এবং যানজটে ভোগান্তি থেকে মানুষ মুক্তি পায়।’ এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল, হবিগঞ্জ পৌর টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ কামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com