বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফুফু-ভাইপো’র বিরোধ সংঘর্ষে ফুফু নিহত ॥ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
  • ৭০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার শিবজয়নগর গ্রামে সোমবার সকালে জমি দখলকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে দুরবাজ বেগম (৭০) নামক এক বৃদ্ধানিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আনাই মিয়া (৪০), হেলেনা বেগম (৩০), রুবেল (২৫), বীনা বেগম (২৬) ও নাসির মিয়া (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রশিদ মিয়া ও হীরা মিয়ার মধ্যে ৬০ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উল্লেখিত জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয় লোকজন জানায়, হীরা মিয়ার বাড়ীর কাছে উল্লেখিত জমিটি রাশিদ মিয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে। সোমবার সকালে রাশিদ মিয়ার লোকজন জমিতে গেলে হীরা মিয়ার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় রাশিদ মিয়ার ফুফু দুরবাজ বেগম ঘটনাস্থলে গেলে হীরা মিয়ার লোকজন তার মাথায় উপর্যপরি আঘাত করে। এতে দুবরাজ বেগম ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মাধবপুর থানায় মামলা হয়েছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com