বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জের ২ মাদক কারবারী ৪ কেজি গাঁজাসহ ঢাকায় আটক

  • আপডেট টাইম রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের দুই তরুণকে অভিনব কৌশলে গাঁজা পরিবহনের সময় রাজধানীর দারুস সালামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আটক করেছে। এ সময় আটককৃতদের পেটের ওপর বিশেষ কৌশলে আটকে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, মোহাম্মদ আলতাব হোসেন (২২) ও মোঃ ছাদেক মিয়া (১৯) তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামে। গতকাল শনিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ। তিনি জানান, উপ-পরিদর্শক মোঃ জুয়েল আহাম্মদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। তাদের বিরুদ্ধে রাতেই দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com