বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ॥ নিহত ১ ॥ আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া/ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে সালেহা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলায় দেবপাড়া ইউনিয়নে সদরঘাট নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান- সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি এমআর পরিবহনের যাত্রীবাহী বাস সদরঘাট নতুন বাজরের অদূরে পৌছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে মারাত্মক ভাবে ধাক্কা লাগে। পরে বাসটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সালেহা বেগম নামে বাসের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় বাসের আরও ৩০ জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com