শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ছাড়া কোন বিকল্প নেই

  • আপডেট টাইম শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সব প্রতিকূলতা মোকাবিলা করে দেশের উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হয়েছে। যার ফলে বদলে গেছে মানুষের জীবনমান। তাই ভবিষ্যতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এ দেশের মাটিতে যখন যেটা ফলানো হয়, তখন সেটা ফলে। আর এর কারিগর কৃষকরা। এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে যাচ্ছে। কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর জন্য বিনা মূল্যে প্রতিবছর সার, বীজসহ বিভিন্ন কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে। সারগুদাম মাঠে তিনি ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা ও সূর্যমুখীর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মশিউর রহমান। এছাড়া থানার ওসি উত্তম কুমার দাশ, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৩০০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কজি এমওপি সার, ৫০ জন কৃষকের প্রত্যেকে ২ কেজি ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২০ জন কৃষকের প্রত্যেকে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com