শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজিল মিয়া, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, শিক্ষিকা সাধনা রানী, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মহিবুর রহমান, উপ-প্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মাহবুবুর রহমান বলেন, জন্ম নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। প্রত্যেক নাগরিক যেন নির্ভুলভাবে জন্ম সনদ পেতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদে উদ্যেক্তাদের মাধ্যমে একাজটি সম্পন্ন করা হচ্ছে। প্রবাসীরা যেন জন্ম নিবন্ধন পেতে কোন ধরনের হয়রানির শিকার না হন, এজন্য উপজেলা প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিশু জন্মের পরপরই সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে শিশুর জন্ম সনদ নেয়ার জন্য অভিভাবকদের প্রতি তিনি আহবান জানান। বর্তমান সরকার জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সহজ করে দিয়েছে যাতে সকল নাগরিক কোন ধরনের ভোগান্তি ছাড়াই এ সেবাটি গ্রহন করতে পারে। এক্ষেত্রে কোন নাগরিক ভোগান্তির শিকার হলে তা উপজেলা প্রশাসনকে জানালে তড়িৎ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সভায় উপস্থিত সকলকে আশ^স্থ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com