বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিপুল পরিমান মদ ও গাঁজাসহ ২ মাদককারবারী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটের বিভিন্ন স্থান থেকে ৪০২ বোতল বিদেশী মদ এবং ৬৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গতকাল সোমবার (২ অক্টাবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার সদর থানার নীলপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪০২ বোতল বিদেশী মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি গোপালগঞ্জ জেলার সদর থানার পুকুরিয়া এলাকার বাসিন্দা মোঃ লেবু শেখের ছেলে মোঃ সুলতান শেখ (৩০)। অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল সোমবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বুধস্তি ইউপিস্থ ইসলামপুর পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৬৮ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মৌলভীবাজার জেলার সদর থানার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মৃত নূর মিয়ার ছেলে আল আমিন মিয়া (৪৬)।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করে জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com