বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিদায়ী ইউএনওকে পৌরসভার উদ্যোগে সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিদায়ী ইউএনওকে পৌরসভার উদ্যোগে সংবর্ধনা সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২ অক্টোবর সোমবার সকালে নবীগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর পদোন্নতি হয়ে বদলিজনিত কারণে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংবর্ধিত অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমদ এবং পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বিদায় সংবর্ধনাপত্র পাঠ করেন সহকারী কর নির্ধারক উমা রাণী বণিক।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-২ মোঃ আঃ সোবহান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল চৌধুরী, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাঁটলিপিকার সুরঞ্জিত দাশ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, প্রধান সহকারী সরাজ মিয়া, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, বনানী দাশ, কার্য সহকারী আবু মুসা, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক দীপংকর সরকার প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com