বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ৫ দিনব্যাপী পৌর কর সেবা সপ্তাহ চতুর্থ দিন আজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত ৫ দিন ব্যাপী ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২৩’ এর আজ চতুর্থ দিনে সভাপতির বক্তৃতায় মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, আমরা করদাতাদের ব্যাপক সারা পেয়েছি। আজ চতুর্থ দিনের মতো ‘পৌরকর সেবা সপ্তাহ’র কার্যক্রম চলছে। আমি আশা করি, যেসব পৌরকরদাতা এখনও পৌরকর পরিশোধ করেননি তারা অনুগ্রহপূর্বক আগামীকালের মধ্যে পৌরকর প্রদান করে পৌরসভার চাকা সচল রাখবেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পৌরকর সেবা সপ্তাহের আজ চতুর্থ দিনে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, পূর্ণিমা রানী দাশ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির মিয়া, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নানু মিয়া সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পৌর করদাতাবৃন্দ ও সুধীবৃন্দ।
করদাতাদের উৎসাহিত করতে সম্মানীত করদাতা প্রত্যেকের জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ও সম্মাননা সনদ। ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ এর আজ চতুর্থ দিনেও পৌর করদাতাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে পৌরকর প্রদান করেছেন। আগামীকাল ২১ সেপ্টেম্বর ‘পৌর কর সেবা সপ্তাহ’ সমাপ্ত হবে বলে জানান পৌর কর্তৃপক্ষ। যেসব পৌরকরদাতা পৌরকর পরিশোধ করেন নাই, তারা আগামীকালের মধ্যে পৌরকর প্রদান করে ১০% রিবেট সুবিধা সহ আকর্ষণীয় পুরষ্কার এবং সম্মাননা সনদ গ্রহণ করবেন বলে পৌর কর্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।
উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ১৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় পৌরসভার কনফারেন্স রুমে ৫ দিন ব্যাপী ‘পৌরকর সেবা সপ্তাহ ২০২৩’ শুভ উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com