বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরে আলু ও ডিমের বাজারে অভিযান ॥ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আলু ও ডিমের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯। এ সময় ক্রয়-বিক্রির সঠিক বাউচার না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৭টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজার ও উমেদনগর বানিয়াচং রোডে এ অভিযান চালান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয় আলু ও ডিমের দাম নির্মারণ করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়িরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন। চৌধুরী বাজারের বেশ কয়েকটি আলু ও ডিমের দোকানে অভিযান চালিয়ে ক্রয়-বিক্রির সঠিক ভাউচার না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম উপস্থিত ছিলো।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com