বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ॥ এলাকাজুড়ে শোকের ছায়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের সদরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সদরাবাদ গ্রামের মালেক মিয়ার ছেলে ইকবাল হোসেন (৮) ও বাবুল হোসেনের ছেলে রাফি আহমেদ (৬) পরিবারের সদস্যদের অগোচরে পার্শ্ববর্তী সামাদ মিয়ার পুকুরে গোসল করতে নেমে পানির নীচে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে তাদের না পেয়ে সামাদ মিয়ার পুকুরে পানিতে নেমে খোঁজখুজি করেন। এক পর্যায়ে ইকবাল ও রাফির মৃতদেহ ভেসে ওঠে। এদিকে পানিতে ডুবে একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- সদরাবাদ গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, তাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরণের অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করা হয় এবং আবেদন মঞ্জুর হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com