বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের জামে মসজিদ এলাকার পাশ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটকৃতরা হলো উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের পাক্কা বাড়ীর মৃত আব্দুর রহমান পুত্র রফিক মিয়া (৩৫) ও চন্দনা গ্রামের মজিবুর রহমানের পুত্র সাইফুল ইসলাম (২২)। গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের ডিবি’র ওসি নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই রিয়াজ উদ্দিন ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদেরকে আটক করে তল্লাশি করে উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য জব্দা করা হয়। গতকাল শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com