বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ॥ দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। অন্যায়ের বিরুদ্ধে খেলা হবে। সে খেলায় বঙ্গবন্ধুর সৈনিকরা জিতবে। সকল অপশক্তিকে পরাজিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের তরুণ প্রজন্মের ভোট, দলমত নির্বিশেষে সকলের ভোট নৌকা প্রতীকে দেয়ার আহ্বান জানাই। এসব কথা বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামের শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি ও মো. আবু জাহির এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ৮ একর জমির উপর ৮০ কোটি টাকা ব্যয়ে এ শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টরটি নির্মিত হচ্ছে। ২০২৫ সালে এটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর আর এ এলাকার কোন যুবক, যুবতীকে কাজের জন্য দৌড়াতে হবেনা। বিদেশে যেতে হবেনা। চাকরির পেছনে দৌড়াতে হবেনা। তারা এখানেই কাজ শিখে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তিনি বলেন, নতুন আইসিটি আইনে সাংবাদিকদের কোন অসুবিধা হবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com