বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের চানভাঙ্গায় সিএনজি পিকআপ সংঘর্ষে কিশোরীর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকসা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত ফারিয়া আক্তার (১৭) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ জনে। কিন্তু এখনও পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। গত মঙ্গলবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছে সে। কিশোরী ফারিয়া উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের বাসিন্দা। ফারিয়াসহ এনিয়ে সিএনজির ৫ যাত্রীর মধ্যে ৫জনই মারা গেল। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিড়ার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারীসহ ৩ জন নিহত হয়েছে। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো একজন। সবশেষ মারা গেল ফারিয়া।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com