শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাত্র-ছাত্রীদের মাঝে মিড ডে মিলের খাবার ও টিফিন বক্স বিতরণ ও বেদে সম্প্রদায়ের শিশুদের একীভূত শিক্ষা নিশ্চিতকরণে সামাজিক প্রতিবন্ধকতা দূরীকরণে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বীরসিংহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি পঙ্কজ কুমার সাহার সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সহকারি শিক্ষা অফিসার রফিকুল ইসলাম নাজিম, চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চেয়ারম্যান আলাউদ্দিন, চেয়ারম্যান মীর খোরশেদ আলম, কাউন্সিলর দুলাল খাঁ, আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শফিকুল ইসলাম,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বেদে সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে হবে, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মা’র ভুমিকা অপরিসীম। বিশেষ করে একজন দায়িত্বশীল মা’র জোরালো প্রচেষ্টায় তাঁর ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এজন্য বর্তমান শিক্ষাবান্ধব সরকার ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখীকরণ ছাড়াও তাদের লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মা’র দায়িত্বশীল ভুমিকা পালন করা আবশ্যক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com