শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

সান্তাহারে ট্রেনে ছিনতাইকালে শায়েস্তাগঞ্জের দুই নারী আটক

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রেনে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় দুই নারী ছিনতাইকারিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে বগুড়া রেলওয়ে স্টেশনে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর গ্রামের সায়েদ মিয়ার স্ত্রী কুলসুম বেগম ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের শানু মিয়ার স্ত্রী নাজমা বেগম। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানায়, গত শনিবার রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ টুয়েন্টি ডাউন ট্রেন বগুড়া রেলওয়ে স্টেশনে থামার পর ট্রেনে বগিতে নারী যাত্রীর গলার চেইন ছিনতাই করার সময় উল্লেখিত দুই নারী ছিনতাইকারিদের গ্রেফতার করা হয়। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com