বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে সেবা দিবস পালন ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোঃ ইব্রাহিম এর ৩৪তম মৃত্যুবার্ষিকী (সেবা দিবস) উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে সকাল ৯টায় হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল, কোষাধ্যক্ষ ফনী ভূষন দাস, সদস্য রেজাউল মোহিত খান, আশরাফ আলী খান, আলহাজ্ব সিরাজ উদ্দিন খান, হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ওয়াহিদুল ইসলাম, ডা. দেবাশীষ দেব, ডা. সমীর কুমার দেবনাথ প্রমুখ।
সভাটি পরিচালনা করেন হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির অফিস সহকারী মোঃফজলুল করিম। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মহিউদ্দিন। অনুষ্ঠানে তথ্য প্রকাশ করা হয় যে, হবিগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে সপ্তাহে প্রতি শনিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত আউটডোরে রোগী দেখা হয় এবং অল্প কিছুদিনের ভিতরে গাইনী বিভাগ কার্যক্রম শুরু হবে। বর্তমানে কিডনী ডায়ালাইসিস, ডিজিটাল এক্স-রে এবং অত্যাধুনিক যন্ত্রাপাতি দ্বারা অত্যন্ত সূলভ মূল্যে সব ধরনের ল্যাবে পরিক্ষা-নিরিক্ষা করা হয়। উক্ত পরিক্ষা-নিরীক্ষায় অন্যান্য ডায়াগনস্টিক সেন্টার থেকে ৩০-৪০% টাকা কমে করা হয়ে থাকে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com