মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চট্টগ্রামে ১ হাজার ইয়াবাসহ মাধবপুরের বৃদ্ধ গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকা থেকে এক হাজার ইয়াবাসহ মো. কামাল হোসেন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কামাল হোসেন মাধবপুর থানার ছাতিয়ান ইউনিয়নের দাসপাড়া গ্রামের মৃত মো. রইছ উদ্দিনের ছেলে।
পুলিশ বলছে, তিনি বর্তমানে কক্সবাজার জেলার রামু সেনানিবাস সংলগ্ন এলাকায় বসবাস করেন। তাকে গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার বৃদ্ধ কক্সবাজার থেকে ইয়াবা কিনে বিক্রির জন্য চট্টগ্রামে আসেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com