মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতাল ৮ ঘণ্টা বিদ্যুতবিহীন \ চরম ভোগান্তি

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের এলাকা ৮ ঘণ্টা বিদ্যুতবিহীন ছিলো। তবে অনেকেই বিদ্যুত উন্নয়ন বোর্ড পিডিবিকে এর জন্য দায়ী করছেন। একেতো বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে টানা ৮ ঘন্টা বিদ্যুত না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জানা যায়, দুপুর ২টায় বিদ্যুতের শট সার্কিট হলে হাসপাতালের বিদ্যুত চলে যায়। মেরামত করার পর সন্ধ্যায় আসে। যা ৫ মিনিটও স্থায়ী হয়নি। পরবর্তীতে রাত ৯টার দিকে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে হাসপাতালের তত্ত¡াবধায়ক আমিনুল হক সরকার জানান, একেতো লোডশেডিং, আবার দীর্ঘ সময় বিদ্যুতবিহীন থাকায় চিকিৎসক ও রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। বারবার বলার পরও তারা সময় মতো মেরামত করেননি। পরে রাত ৯টার দিকে বিদ্যুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com