শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. শেখ ছানু চষে বেড়াচ্ছেন বিভিন্ন গ্রাম

  • আপডেট টাইম রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর \ নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু প্রতিদিন বিরামহীন ভাবে চষে বেড়াচ্ছেন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম। নির্বাচনী এলাকার অবহেলিত জনপদ ঘুরে ঘুরে সাধারণ মানুষের জীবন চিত্র প্রত্যক্ষ করেন। শ্রমজীবী নারী-পুরুষের কথা শুনেন মন দিয়ে। কখনো কারো অতি অসহায়ত্বের কথা জানলে সাধ্যানুযায়ী আর্থিক সহায়তা প্রদান করেন তৎক্ষনাৎ। নবীগঞ্জ উপজেলা পরিষদের আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করার ঘোষণা দিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন এড. শেখ শাহনুর আলম ছানু। ড. শেখ শাহনুর আলম ছানু দীর্ঘ রাজনৈতিক জীবনে নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি, বর্তমানে হবিগঞ্জ জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
একজন সৎ মানুষ হিসেবে এড. শেখ শাহনুর আলম ছানু’র পরিচিতি রয়েছে। নবীগঞ্জ উপজেলার একজন সালিশ বিচারক হিসাবে তৃণমূল মানুষের কাছে তার সুনাম রয়েছে। রাজনৈতিক জীবনে তার ক্লিন ইমেজের নেতা হিসিবে পরিচিতি রয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলাবাসীর কাছে আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com