বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালকসহ নিহত ২

  • আপডেট টাইম শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাছ কিনতে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন ফরিদ মিয়া (৪৫)। পথে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ প্রাণ হারালেন ফরিদ। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা এলাকায় একটি ট্রাপ চাপা দেয় তাদের অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফরিদ মিয়ার। আর গুরুতর আহত চালক জামাল মিয়া (৩০) কে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ফরিদ মিয়া মাধবপুর গ্রামের কাছুম আলী ছেলে এবং নিহত সিএনজি অটোরিকশাচালক জামাল মিয়া চুনারুঘাট উপজেলার চানভাঙ্গা গ্রামের রফিক মিয়ার ছেলে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক এ তথ্য জানিয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, উবাহাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা নীল রঙের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই ফরিদের মৃত্যু হয়। আহত চালককে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া।
গুরুতর অবস্থা দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে গাড়িতেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার কবলিত দুটি গাড়ি জব্দ করা হলেও ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com